Hover to zoom
Pata Mustard Oil (ঘানিভাঙ্গা সরিষার তেল)
Physical Item Size: 5 ltr
৳ 1400.00
সরিষার তেল আমাদের বাঙালি রান্নার এক অবিচ্ছেদ্য অংশ। তবে বাজারের অধিকাংশ তেলেই মিশ্রণ ও কেমিক্যালের ব্যবহার থাকে। সেই চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল, যা প্রাচীন পদ্ধতিতে তৈরি হওয়ায় তেলের সমস্ত পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।
আমাদের উৎসঃ
আমরা উত্তরবঙ্গ ও ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের কাছ থেকে সরাসরি উৎকৃষ্ট মানের সরিষা বীজ সংগ্রহ করি। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কালিকাপুর গ্রামে অবস্থিত আমাদের নিজস্ব মিলের কাঠের ঘানিতে ধীরে ধীরে তেল ভাঙানো হয়। এতে কোনো ধরনের রাসায়নিক, সংরক্ষণকারী বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না। ফলে আপনি পাচ্ছেন প্রকৃত অর্থে বিশুদ্ধ সরিষার তেল।
উপকারিতাঃ
- রান্নায় অনন্য স্বাদ ও গন্ধ যোগ করে।
- কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।
- হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- ঠান্ডা-কাশি থেকে শুরু করে শরীর ম্যাসাজেও কার্যকর।
- ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে।
Min Qty: 1